বাংলাদেশ-ভারত সুসম্পর্ক চিরকাল অটুট থাকবে: শ্রিংলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৯

সাধনা দত্ত একাডেমিক ভবন উদ্বোধন করছেন হর্ষবর্ধন শ্রিংলা (ছবি- প্রতিনিধি)

বাংলাদেশ-ভারতের মধ্যকার সুসম্পর্ক চিরকাল অটুট থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের শিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সাধনা দত্ত একাডেমিক ভবন’ উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক চিরকাল অটুট থাকবে। এ সম্পর্ক অতীতে ভালো ছিলো, বর্তমানে ভালো আছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে। ভালো ও মন্দ সময়ে যেন দুই দেশ উভয়ের পাশে থাকতে পারে, সেটাই আমাদের কাম্য।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন– মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার হাসিনা বেগম প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম