বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ৩৮

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:০০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪২

মানিকগঞ্জে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি মিনিবাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মিনিবাসটি উল্টে আহত হয়েছের ৩৮ জন যাত্রী। আহতরা সবাই একটি গার্মেন্টসের কর্মী। শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

গোলড়া হাইওয়ে থানার পুলিশের অফিসার ইনচার্জ হাবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের তারাসিমা এ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার কর্মী বহনকারী একটি মিনিবাস একই দিতে যেতে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মারা যান।’

তাৎক্ষণিকভাবে পুলিশের ওই কর্মকর্তা নিহত মোটরসাইকেল চালকের পরিচয় জানাতে পারেনি।

এদিকে, দুর্ঘটনার পরপরই মানিকগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। উল্টে যাওয়া বাসের যাত্রীর মধ্যে ৩৮ জনকে মানিকগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রহমত উল্লাহ জানান, দুর্ঘটনায় আহত ৩৮ জনের মধ্যে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম