যশোরে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন

যশোর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৯

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবিতে যশোরে সাংবাদিকদের মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন যশোরের সাংবাদিকরা। আজ শনিবার দুপুর ১২টায় সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি শহিদ জয়ের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে যশোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।  দুর্নীতি বাড়বে যে কারণে মানুষ তাদের অধিকার থেকেও বঞ্চিত হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এমন আইন কাম্য নয়। একটি কল্যাণকর রাষ্ট্রের জন্য সাংবাদিকদের বাকস্বাধীনতা থাকতে হবে। তাই অবিলম্বে এ কালো আইন বাতিলের দাবি জানান নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, সাবেক সভাপতি নূর ইসলাম, সাবেক সেক্রেটারি তৌহিদ জামান, শেখ আব্দুল্লাহ হুসাইন, কাজী আশরাফুল আজাদ, এসএম ফরহাদ প্রমুখ। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম