কোটালীপাড়ায় শিশু ধর্ষণচেষ্টার আসামিসহ গ্রেফতার ২

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ২২:১২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৮

গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রথম শ্রেণিতে অধ্যয়নরত এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা সালিশের মাধ্যমে মীমাংসা করায় এক ইউপি সদস্যসহ ২ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার উপজেলার হরিণাহাটি গ্রামের মৃত মোফাচ্ছের মোল্লার ছেলে সালাম মোল্লা (৪৮) চকলেটের লোভ দেখিয়ে প্রতিবেশী ওই শিশুটিকে একটি নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুর চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে সালাম মোল্লা পালিয়ে যায়।
ঘটনার পর বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আলম গাজী গতকাল শুক্রবার (২১ সেপ্টেম্বর)রাতে সালিশের মাধ্যমে সালাম মোল্লাকে এক হাজার টাকা জরিমানা করেন। তিনি ওই শিশুটির মাকে মামলা করতে নিষেধ করেন।
শিশুটির মা এই সালিশ মীমাংসায় সন্তুষ্ট না হয়ে শনিবার (২২ সেপ্টেম্বর)কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ মামলা আকারে নিয়ে সালাম মোল্লা ও আলম গাজীকে গ্রেফতার করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন,‘গ্রেফতারকৃত সালাম মোল্লা ও আলম গাজীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

/এমএএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম