কালীগঞ্জ পৌরসভা মেয়র মকছেদ আলী মারা গেছেন

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৯

কালীগঞ্জ পৌরসভা মেয়র মকছেদ আলী

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মকছেদ আলী বিশ্বাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

জানা যায়, শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। সেসময় তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যায় খুলনায় নেওয়ার পথে তিনি মৃতুবরণ করেন।

পারিবারিক ও একাধিক সূত্রে জানা গেছে, আসরের নামাজ পড়ার উদ্দেশ্যে শিবনগরের বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন মেয়র। যাওয়ার পথে তিনি মসজিদের কাছে অসুস্থ হয়ে পড়েন। এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার আরও অবনতি ঘটলে সন্ধ্যায় খুলনা নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি  স্ত্রী, ৬ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে মেয়র মকছেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মান্নান, সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান বিজু,  পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, বিএনপি নেতা ও সাবেক মেয়র আলহাজ্ব মাহবুবার রহমান, বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ তিনি ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম