মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৮

কুড়িগ্রাম মেয়াদোত্তীর্ণ ওষুধ, কীটনাশক ও খাদ্যপণ্য বিক্রির অপরাধে কুড়িগ্রামে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কুড়িগ্রাম জেলা কার্যালয় পরিচালিত বাজার অভিযানে জেলার রাজারহাট উপজেলার নাজিমখান বাজারে এসব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাজিমখান বাজারের মা মেডিকেল হল, রুপা ফার্মেসি ও পাপড়ি মেডিসিন স্টোরকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে এবং একই বাজারের মেসার্স সোনালি স্টোরকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে বিভিন্ন অংকের অর্থ জরিমানা করা হয়।এছাড়াও ওই বাজারের সওদাগর স্টোরকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে অর্থদণ্ড দেওয়া হয়। এ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা অর্থের পরিমাণ প্রায় ১৫ হাজার টাকা বলে জানা গেছে।
মো.মোস্তাফিজুর রহমান আরো জানান, জরিমানার পরিমাণ কম হলেও আমরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার পদক্ষেপ হিসেবে এবং ভোক্তা ও বিক্রেতা পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে লঘু দণ্ড দেওয়া শুরু করেছি। তবে ব্যবসায়ীরা একই অপরাধের পুনরাবৃত্তি করলে দণ্ডের মাত্রা বৃদ্ধি পাবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক