বগুড়ায় মহাসড়কে অবাধে চলছে তিন চাকার গাড়ি, ঘটছে দুর্ঘটনা

বগুড়া প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩০

বগুড়া-রংপুর মহাসড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় গাদাগাদি করে যাত্রী পরিবহন বগুড়ায় সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে অবাধে চলছে তিন চাকার গাড়ি। সকাল ৮টা পর্যন্ত গ্যাস নেওয়ার জন্য চলাচলের অনুমতি থাকলেও দিনভর বিভিন্ন মহাসড়কে দাপটের সঙ্গে চলছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত থ্রি হুইলার (ইজিবাইক) ও মোটরচালিত রিকশা। এতে দুর্ঘটনা ও প্রাণহানির মতো ঘটনাও ঘটছে।

রবিবার সকালে শেরপুরের ঘোগা বটতলা এলাকার বগুড়া-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশা তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে এক যাত্রী নিহত এবং কয়েকজন আহত হন। মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচলের বিষয়ে বগুড়া অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল পুরোপুরি বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন।

সরেজমিনে দেখা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই বগুড়ার সড়ক-মহাসড়কে অবাধে চলছে সিএনজিচালিত অটোরিকশা, চার্জার ব্যাটারিচালিত রিকশা, ভ্যানসহ মহাসড়কে অবৈধ বিভিন্ন যানবাহন। হাইওয়ে পুলিশের পর্যাপ্ত নজরদারি না থাকায় দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ তিন চাকার গাড়ি। এসব যানের ৬০ শতাংশেরই রেজিস্ট্রেশন নেই। অভিযোগ রয়েছে, প্রতিটি থ্রি-হুইলারের মালিককে ‘প্রশাসন’ ও ‘সমিতিকে’ মাসিক ২০০ থেকে ৫০০ টাকা চাঁদা দিতে হয়। চাঁদার মাধ্যমেই তারা গাড়ি চালিয়ে থাকে।

শনিবার বিকেলে শহরের মাটিডালি বিমান মোড় থেকে মহাস্থান পর্যন্ত বগুড়া-রংপুর মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানসহ বিভিন্ন অবৈধ যানবাহন চলাচল করতে দেখা গেছে। গাড়িগুলোতে ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করতে দেখা গেছে। এসব যানবাহনে নারী ও শিশু যাত্রীর সংখ্যাও অনেক। এসব গাড়ি দূরপাল্লার যানবাহনের সঙ্গেও অনেক সময় পাল্লা দিয়ে চলে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি অটোরিকশার চালক অভিযোগ করে বলেন, ‘ঘুষের মাধ্যমে তারা অবৈধ যানবাহনগুলো বিভিন্ন মহাসড়কে বের করে থাকেন।’ দ্রুতগতির এসব যানবাহন মাঝেমধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। ভুক্তভোগীরা অবিলম্বে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে রবিবার সকাল ৭টার দিকে শেরপুরের ঘোগা বটতলা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের চাকা ফেটে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক আহত হন। একই সময় বগুড়াগামী একটি অটোরিকশা দুর্ঘটনা কবলিত দুটি গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে অটোরিকশাটি মহাসড়কের পাশে তালগাছে ধাক্কা লাগলে এক যাত্রী নিহত হন।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল নন্দী এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তারা মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধে কাজ করে যাচ্ছেন। বর্তমানে ৫০টি গাড়ি তাদের হেফাজতে রয়েছে।’

বগুড়া অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘সরকারি নির্দেশ এখনও বহাল আছে। সকাল ৮টা পর্যন্ত গ্যাস ও তেল নেওয়ার জন্য থ্রি-হুইলারকে ছাড় দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম