মহেশখালীতে অস্ত্রের কারখানার সন্ধান: অস্ত্রসহ কারিগর আটক

কক্সবাজার প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৭

কক্সবাজার কক্সবাজারের মহেশখালীতে একটি অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে ১১টি দেশি বন্দুক ও গুলিসহ মোহাম্মদ ইসহাক (৩৫) নামের এক কারিগরকে আটক করা হয়েছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।

আটক ইসহাক বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, বড় মহেশখালীর পাহাড়ী এলাকায় একটি অপরাধী চক্র অস্ত্র মজুদ করেছে এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। ঘটনাস্থলে পৌঁছালে একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। এসময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।’

পুলিশ সুপার বলেন, ‘ পরে পুলিশ আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি অস্ত্রের কারখানার সন্ধান পায়। সেখান থেকে ১১টি দেশি বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে। ’ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক