ঐক্য প্রক্রিয়া বা জোট গঠন করে ভোট পাওয়া যাবে না: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৮, ০২:০০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৩

বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম (ছবি- প্রতিনিধি)

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে (বি. চৌধুরী) জনবিচ্ছিন্ন ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘ঐক্য প্রক্রিয়া বা জোট গঠন করে জনগণের ভোট পাওয়া যাবে না।’

রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগের নব-নির্মিত ভবন উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘এক-এগারোর কুশীলব, গণতন্ত্রের শত্রু, জনবিচ্ছিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগ দিয়ে রাজনীতির মাঠে আবারও সক্রিয় হয়েছে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াওকারীরা। তারা নতুন করে হাওয়া ভবন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে। কিন্তু এ দেশের জনগণ তাদের ষড়যন্ত্র নস্যাৎ করবে।’

আসন্ন নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগ ফের সরকার গঠন করবে দাবি করে তিনি আরও বলেন, ‘কোনও দল বা জোটের নির্বাচন ভণ্ডুলের ক্ষমতা নেই। নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন হবে এবং তা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘জ্বালাও-পোড়াওকারীদের এ দেশের মানুষ আর ভোট দেবে না। জনগণে আস্থাহীন বিএনপি ভোটে আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। তাই তারা দেশি-বিদেশি চক্রান্তের পথে পা দিচ্ছে। বিএনপি এ দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। তাদের এ চক্রান্ত সফল হবে না। এ দেশের জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে থাকবে। যে কোনও অশুভ শক্তির চক্রান্ত নস্যাৎ করবে।’

আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের জন্য বর্তমান সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

কাজিপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর শাকিল জয়, সরিষা বাড়ি উপজেলার সাবেক এমপি ডা. মুরাদ হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্যসহ অনেকে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম