আদিতমারীতে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৩

হাসপাতালে মাদক ব্যবসায়ী মিজান (ছবি- প্রতিনিধি)

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গোলাগুলির পর মিজানুর রহমান (৩৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে, ওই সময় সে গুলিবিদ্ধ হয় বলে পুলিশ জানিয়েছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা এলাকা থেকে দুইশ’ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ খবর নিশ্চিত করেন।

গ্রেফতার মিজান দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

ওসি মাসুদ রানা বলেন, ‘মাদকের চালান নিয়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করে একদল মাদক ব্যবসায়ী দুর্গাপুর অতিক্রম করছে –এমন খবরে উত্তর গোবদা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক চোরাকারবারীরা পুলিশের ওপর হামলা করে। এসময় পুলিশও শর্টগানের দুই রাউন্ড গুলি ছুড়ে। এতে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের দুই পায়ে গুলি লাগে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে এবং দুইশ’ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।’

লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ‘মাদক ব্যবসায়ী মিজানকে আদিতমারী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিজানের বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আরও একটি মামলা হয়েছে।’

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর লালমনিরহাট জেলার হাতীবান্ধায় সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম