৫ লাখ টাকার বার্মিজ সিগারেটসহ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৩

৫ লাখ টাকার বার্মিজ সিগারেটসহ রোহিঙ্গা আটক কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেটসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব-৭। আটককৃত রোহিঙ্গা হলো উখিয়া বালুখালী ক্যাম্পের মৃত আবুল শ্যামার ছেলে নুর হাসিম (১৯)।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকালে খুদে বার্তায় বিষয়টি জানান সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক মো. মাশকুর রহমান। তিনি জানান, পূর্ব সাতঘড়িয়া পাড়া নয়াবাজার এলাকায় কিছু চোরাকারবারী মিয়ানমার থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বার্মিজ সিগারেট ক্রয় বিক্রয় করছে বলে গোপন সংবাদ পাওয়া যায়। এই খবর পেয়ে সোমবার দুপুরে টেকনাফ র‍্যাব-৭ ক্যাম্প ১ এর ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করে একজনকে আটক করে। এসময় একই এলাকার  আলী আহম্মদ এর ছেলে জয়নাল আবেদীন কৌশলে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৯ হাজার ৬০০ পিস বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য চার লাখ ৯৬ হাজার টাকা। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক