শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৫

শিমুলিয়া ফেরি ঘাট দক্ষিণবঙ্গের ২১টি জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম রুট মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। লৌহজং চ্যানেলে নাব্য সংকট সমাধানের জন্য চ্যানেলের মুখে ড্রেজার মেশিন স্থাপনের কারণে ফেরি বন্ধ আছে। কয়েক দিন ধরেই এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে নৌরুটে ফেরি বন্ধ থাকায় আড়াই শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক বরকত উল্লাহ ফেরি বন্ধের খবর নিশ্চিত করেন।

বরকত উল্লাহ জানান, ‘সকাল থেকেই নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছিল। লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট ও চ্যানেলে ড্রেজার বসানোর কারণে ফেরি বন্ধ রাখা হয়। ফেরি বন্ধের কারণে ঘাট এলাকায় পারাপারের জন্য ছোট বড় মিলিয়ে দুই থেকে আড়াইশ যানবাহন অপেক্ষা করছে।’

ড্রেজার মেশিন না সরানো পর্যন্ত ফেরি চলাচল চালু হচ্ছে না বলে জানান বিআইডব্লিউটিসি কর্মকর্তারা।

নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) এএসএম আরেফিন জানান, ‘দুটি চ্যানেলে ড্রেজিং চলছে। এছাড়া গেল কয়েকদিন ধরেই ৭টি ড্রেজার কাজ করছে এবং আগামীকাল মঙ্গলবার একটি ড্রেজার মেশিন কাজ করার কথা আছে। তবে ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল বন্ধ হওয়ার মতো নয়। ড্রেজিং বিভাগ থেকে ফেরি চলাচল বন্ধের কোনও ঘোষণা দেওয়া হয়েছে কিনা আমার জানা নেই।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম