বরিশালে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৬তম আত্মাহুতি দিবস উপলক্ষে সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকালে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়েছে।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি জহুরা রেখার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন– বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা আহ্বায়ক ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি সন্তু মিত্র, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সংগঠক তরিকুল ইসলাম ও মাধবী চক্রবর্তী প্রমুখ।
পরে এ উপলক্ষে একটি র্যা লি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফকিরবাড়ি সড়কস্থ কার্যালয়ে গিয়ে শেষ হয়।








