নীলফামারীতে ৫ মাদকসেবী আটক

নীলফামারী প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৫

আটক

নীলফামারী শহর থেকে পাঁচ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের গাছবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। সদর থানার এসআই একে আজাদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলো– শহরের বাড়াইপাড়া মহল্লার মৃত কুতুব উল্ল্যার ছেলে শামিম (৫০), একই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে কামরুল হক (৫০) ও আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন (২৫), সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আজিজার রহমানের ছেলে রশিদুল ইসলাম (৪৭) ও শহরের পুরাতন রেলস্টেশন পাড়ার রফিকুল ইসলাম ডোডোর ছেলে শেফাউল আলম কাল্টু (২৬)।

পুলিশ জানায়, গোপনে খবর পেয়ে সকাল ১১টার দিকে গাছবাড়ী এলাকার একটি টিনশেড ঘরে গাঁজা সেবনের সময় ওই পাঁচ জনকে আটক করা হয়।

সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় মামলা করা হয়েছে। বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম