অক্টোবরে উদ্বোধন হতে যাচ্ছে গোপালগঞ্জ-কাশিয়ানী ট্রেন চলাচল

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৮



অক্টোবরে উদ্বোধন হতে যাচ্ছে গোপালগঞ্জ-কাশিয়ানী ট্রেন চলাচল গোপালগঞ্জ থেকে কাশিয়ানী পর্যন্ত ৪৪ কিলোমিটার নতুন রেলপথ স্থাপনকাজ সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) এ রেললাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করেছে। আগামী মাসে এটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা নতুন স্থাপিত রেললাইনের উপর দিয়ে ট্রেনে চড়ে বেলা ১টার দিকে কাশিয়ানী থেকে গোপালগঞ্জ স্টেশনে এসে পৌঁছান। এ সময় তারা বিভিন্ন স্থানে থেমে এ রেললাইন ট্রেন চলাচলের উপযোগী কিনা তা পরীক্ষা করে দেখেন। ১২শ’ ৫৮ কোটি টাকা ব্যয়ে নতুন এ রেলপথ স্থাপন করা হয়। এর ফলে জেলার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করছে গোপালগঞ্জবাসী।
বাংলাদেশ রেলওয়ের পরিদর্শক খন্দকার শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ রেললাইন রেল চলাচলের উপযোগী হয়েছে। আগামী মাসের যেকোনও সময় এটি উদ্বোধন করা হবে।’
দুটি টিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ও তমা গ্রুপ গত ২০১৫ সালের নভেম্বরে কাজ শুরু করে। ইতোমধ্যে তারা কাজ শেষ করেছে। এখন শুধুমাত্র কোথাও কোনও ত্রুটি রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখছে। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা পর্যন্ত ৪৪ কিলোমিটার রেললাইন সম্প্রসারণ করা হয়েছে।
নিম্নাঞ্চল হিসেবে খ্যাত গোপালগঞ্জ জেলা সদরে রেললাইন স্থাপন হওয়ায় গোপালগঞ্জবাসী খুবই আনন্দিত। তারা এখন অল্প খরচে এবং নিরাপদে ভ্রমণ করতে পারবে, যেতে পারবে দেশের বিভিন্ন স্থানে। এই রেললাইন উদ্বোধনের মধ্য দিয়ে জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম