শ্রীমঙ্গলের চা-বাগানগুলোতে ডায়রিয়ার প্রকোপ, দুই জনের মৃত্যু

মৌলভীবাজার
২৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪০

 

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডায়রিয়া আক্রান্ত চা বাগান কর্মীরা মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা-বাগানগুলোতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে বাগানের কর্মীরা স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় সরকারি হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যমতে, গত মাসের ২৬ তারিখ থেকে চলতি মাসের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে ৩০০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে পারশ মৃধা (৪০) ও বঙ্কি রিকিয়াসন (৫৫) নামের দুই চা শ্রমিকের মৃত্যু হয়।

এদিকে রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় কারণ অনুসন্ধানে ঢাকা স্বাস্থ্য অধিদফতর থেকে চার সদস্যের একটি দল চা বাগানের মাঠ পর্যায়ে কাজে নেমেছেন। দলের সদস্যরা জানান, বাগানের কর্মীরা নিরাপদ পানি ব্যবহারের সুযোগ পান না। দূষিত পানির ব্যবহার ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। এক্ষেত্রে নিরাপদ পানির ব্যবহার এবং পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত নতুন রোগী ভিড় জমাচ্ছেন। এছাড়া ফিনলে চা-বাগানের নিয়ন্ত্রণাধীন কালিঘাট চা বাগানের হাসপাতাল থেকেও চিকিৎসা নিচ্ছেন ডায়রিয়া আক্রান্ত রোগীরা।

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডায়রিয়া আক্রান্ত এক চা-বাগান কর্মী শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মহসীন জানান, মূলত ২৬ আগস্ট থেকে ডায়রিয়ার প্রকোপ বাড়তে থাকে। গত বছরের এ সময়ের তুলনায় এবার অনেকবেশি রোগী আসছে। গড়ে প্রতিদিন ১০-১২ জন ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। তিনি জানান, এ ডায়রিয়া মূলত পানির মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শ্রীমঙ্গল উপজেলার ফিনলে টি কোম্পানির ভুরভুরিয়া চা-বাগান, লাখাইছড়া চা-বাগান, ফুলছড়া চা-বাগানের নারী-পুরুষ ও শিশুরা রোগে আক্রান্ত হয়েছেন। অনেকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে বেশি দুর্বল হয়ে পড়া রোগীরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ফিনলে টি কোম্পানির ব্র্যাঞ্চ চেয়ারম্যান গোলাম শিবলী জানান, এর আগে তাদের বাগানে এই রোগের প্রকোপ দেখা দেয়নি। এটা পানিবাহিত রোগ। বাগানের এক ঘরের একজনের হলে পরিবারের সবাই আক্রান্ত হচ্ছেন। রোগ প্রতিরোধে এরই মধ্যে বাগানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। আমরা তাদেরকে নানাভাবে সচেতন করার চেষ্টা করছি। 

বাগান কর্মীদের নিয়ে সচেতনতা বৈঠক  শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন টিটো বলেন, ‘প্রথম দিকে বেশি আক্রান্ত রোগীরা হাসপাতালে আসছিলেন। এখন কিছুটা আতঙ্কিত হয়ে দুই-একবার পাতলা পায়খানা হলেই রোগীরা হাসপাতালে চলে আসছেন। তবে আমি আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেবো।’

ঢাকা স্বাস্থ্য অধিদফতর থেকে আসা অনুসন্ধান দলের সদস্য ডা. তানভীর বলেন, ‌‘আমরা বিভিন্ন সোর্স থেকে কিছু স্যাম্পল সংগ্রহ করেছি। তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কেন বাগানের কর্মীরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।’

তিনি মনে করেন, বাগানে কাজ করার সময় খোলাস্থানে মলমূত্র ত্যাগ এবং পরে সঠিক উপায়ে হাত পরিষ্কার না করা ও খাবার গ্রহণের কারণেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এছাড়া নিরাপদ পানির অভাব এবং ময়লাযুক্ত কূপের পানি ব্যবহারেও ডায়রিয়া রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করেন তিনি।

ডা. তানভীর আরও বলেন, ‘শুনেছি বাগানের কর্মীরা হাড়িয়া নামের নিজস্ব উপায়ে তৈরি মদ পান করেন। এ কারণেও ডায়রিয়া হতে পারে। ওই মদ পরীক্ষা করলে বিষয়টি বোঝা যেতো।

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম