হিলি দিয়ে ৫ দিন ধরে পাথর আমদানি বন্ধ

হিলি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩২

হিলি স্থলবন্দর (ফাইল ছবি)

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজও (বৃস্পতিবার) পাথর আমদানি হয়নি। পাথর রফতানি করা নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে কোন্দলের কারণে আজ নিয়ে গত ৫ দিন ধরে এ বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন এ খবর নিশ্চিত করেন।

হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাথর রফতানি নিয়ে ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে কোন্দল চলছে। এর জেরে তারা পাথর রফতানি বন্ধ রেখেছে। রবিবার থেকে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত টানা পাঁচ দিন বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছে, বিষয়টি নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিরসন হলে আগামী শনিবার থেকে বন্দর দিয়ে পাথর আমদানি শুরু হবে।’ আমদানি বন্ধ থাকায় পাথরের সরবরাহ কমেছে এবং এজন্য পাথরের দাম খানিকটা বেড়েছে বলেও জানান তিনি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ পাঁচ দিনের মতো হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। এতে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি বন্দর কর্তৃপক্ষ তাদের আয় থেকে বঞ্চিত হচ্ছে। তবে বন্দর দিয়ে অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম