চাঁদপুরের নতুন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম

চাঁদপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২৮

চাঁদপুরের নতুন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. কেএম কামরুজ্জামান সেলিম। বর্তমান জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানকে জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চে চাঁদপুরের ১৯তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মো. মাজেদুর রহমান খান। নতুন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম হবেন চাঁদপুরের ২০তম জেলা প্রশাসক।

নতুন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৪ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে পড়াশুনা শেষে ২০১০ সালে কোরিয়ার কিয়াংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২১তম বিসিএসের মাধ্যমে চাকরি জীবন শুরু করেন। এরপর সরকারি বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করেন। এর মধ্যে তিনি ২০১১ সালের ২৫ আগস্ট থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি চাপাইনবাবগঞ্জ ও ফরিদপুরের অ্যাডিশনাল ডেপুটি কমিশনারের দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০১৭ সালের ১৩ মার্চ ডেপুটি সেক্রেটারি হিসেবে স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব পালন করেন।

নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে চাঁদপুরের নতুন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, ‘পহেলা অক্টোবর আমাদের ক্যাবিনেট মিটিং আছে। এরপরই জানা যাবে কবে চাঁদপুর যাব।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম