রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

রাজশাহী প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৪

বন্দুকযুদ্ধ রাজশাহীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাসিবুল হোসেন ঘোষ (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর কর্ণহার থানার পাকুড়া আফি নেপালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল মাদক ব্যবসায়ী ছিল বলে দাবি করেছে র‌্যাব। তার বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এসব তথ্য জানায়।

নিহত হাসিবুল দামকুড়াহাট থানার সোনাইকান্দি গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী র‌্যাবের একটি টহল দল- বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে নগরীর কর্ণহার থানার পাকুড়া আফি নেপালপাড়া গ্রামের হাবিবুর রহমান ইদুর আম বাগানে টর্চ লাইটের আলো ফেলেন। বাগানে র‌্যাব সদস্যরা কিছু লোকের আনাগোনা দেখতে পান। টহল দল তাদের দিকে গেলে কিছু লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব তাদের আত্মসমর্পণের নির্দেশ দিলে, তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

নিহত হাসিবুল হোসেনের স্বজনদের কান্না বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উভয় পক্ষের মধ্যে আনুমানিক পাঁচ মিনিট গোলাগুলি পর, ঘটনাস্থলে অজ্ঞাতনামা একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের দুজন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ৭৮ বোতল ফেন্সিডিলসহ তাদের ব্যবহৃত বেশ কিছু মালামাল জব্দ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম