প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ বৈঠক করেছেন। 

নিউইয়র্কের স্থায়ীয় সময় শুক্রবার দুপুরে জাতিসংঘ সদরদফতরের ইউএন বাইল্যাটেরাল বুথ (গ্যাল-৭)-এ অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক একথা জানান। 

তিনি জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করা হয়।

প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা-রিয়াদ সম্পর্ক আরও এগিয়ে নিতে সৌদি আরবের আগ্রহের কথা তুলে ধরেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় হয়। বাসস। 

/এসটি/ 
সম্পর্কিত
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: ওয়াল স্ট্রিটের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের দ্বিপাক্ষিক বৈঠক
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: ওয়াল স্ট্রিটের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: ওয়াল স্ট্রিটের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
জানালার গ্রিল কেটে ভূমি অফিসে ফের চুরি
জানালার গ্রিল কেটে ভূমি অফিসে ফের চুরি
আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কি‌শো‌রের অর্ধগলিত লাশ উদ্ধার
রাজধানীতে পরিত্যক্ত টয়লেট থেকে কি‌শো‌রের অর্ধগলিত লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
ইলিশের সংকট কোথায়
ইলিশের সংকট কোথায়