প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে মা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সাবেক পৌর মেয়র ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান বিজু এই মা সমাবেশের আয়োজন করেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন পাঠ করে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে জন্মদিনের কেক কাটা হয়। কেক কাটা শেষে মা সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোজাহিদুল ইসলাম রুমি, জিহাদ হাসান, ছাত্রলীগ নেতা শামীম রেজা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাফিরুল ইসলাম প্রমুখ।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বক্তারা বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনা যাতে আবারও সরকার গঠন করতে পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।’








