বজ্রাঘাতে চা বাগানের ৩ নারী শ্রমিকসহ আহত ৪

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৪

মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রাঘাতে চা বাগানের ৩ নারী শ্রমিকসহ ৮ নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে কমলগঞ্জ উপজেলার পৃথক দু’টি স্থানে এই দুর্ঘটনা ঘটে।

কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুছ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের গ্রামের আব্দুল গফুরের স্ত্রী রাহেনা বেগম (৪২) বৃহস্পতিবার দুপুরে বজ্রাঘাতে আহত হন। তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা চলছে।’

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবির  বলেন, ‘বজ্রাঘাতে ওই নারী কানে আঘাত পেয়েছেন। তিনি শুনতে পাচ্ছেন না।’

অপরদিকে ধলই চা-বাগানের ২২ নম্বর সেকশনে চা পাতা উত্তোলনের সময়  বজ্রাঘাতের শব্দে ৩ নারী চা-শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন, কমলগঞ্জে ধলই চা-বাগানের নারী শ্রমিক দীপালী (২৮), জায়েদা (৩৫) ও রোভিনা (৩৭)। আহতদের ধলই চা-বাগান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। চা বাগান সূত্রে এসব তথ্য জানা গেছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম