নওগাঁ জেলা প্রেসক্লাবের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৭

জেলা প্রেসক্লাবের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল মালেক

নওগাঁ জেলা প্রেসক্লাবের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এই ভবন উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায় প্রেসক্লাবের দ্বিতল ভবন উদ্বোধনকালে তিনি বলেন, ‘আমি সবার ইচ্ছা হয়তো পূরণ করতে পারিনি। ধান লাগালেই কাটাতো যায় না, একটু সময় দিতে হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, ব্রিজ ও কালভার্ট করেছি। এছাড়া আরও উন্নয়ন হতেই আছে। বর্তমান সরকার কৃষিক্ষেত্রে ভর্তুকি, নারীদের মূল্যায়ন ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছে। সবাই মিলে দেশ ও দেশের জনগণকে ভালবাসবো।’

এসময় নওগাঁর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সংসদ সদস্য আরও বলেন, ‘গত পাঁচ বছরে নওগাঁর যে উন্নয়ন হয়েছে সেগুলো মিডিয়ার মাধ্যমে প্রচার ও প্রকাশ করলে দেশবাসী জানবে।’

জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হারুন অল রশিদ ও গোলাম সামদানি, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সাংবাদিক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, এমদাদুল হক, সাদেকুল ইসলাম, শফিকুল ইসলাম খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জুয়েল ও আব্দুর রউফ পাভেলসহ আরও অনেকে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম