হবিগঞ্জের মাধবপুরে গাঁজা বহনকারী প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে পুলিশের অভিযানে দু’জনকে আটকের পর প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
আটকরা হলো- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বড়কাপন গ্রামের শুক্কুর মিয়ার ছেলে আল আমিন (২৬) ও হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে ফজল মিয়া (৪০)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, শুক্রবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারে গাঁজাসহ তাদের আটক করে।
ওসি আরও জানান, আটকরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।








