চট্টগ্রামে অজ্ঞাত শিশুর গলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪০

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গীবাজার এলাকা থেকে ১০ বছর বয়সের এক কন্যা শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকার একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান।

পুলিশ জানায়, নিহত শিশুর পরিচয় জানা যায়নি। 

পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয়রা গলিত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’ 

তিনি আরও  বলেন, ‘শিশুটির পরিচয় এখনও জানা যায়নি। আমরা শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা করছি।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম