বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে দুই শিশু নিখোঁজ

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৪

ট্রলার ডুবি ঢাকার বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ফরাশগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিল। তবে নৌ-পুলিশ ও আশপাশের লোকজনের তৎপরতায় যাত্রীরা তীরে উঠতে সক্ষম হলেও মাহিয়া (৯) ও আলভি (৩ মাস) নামের ওই দুই শিশু পানিতে ডুবে নিখোঁজ হয়। দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট নৌ-পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে নদীতে অভিযান চালাচ্ছে।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে জানান, ওয়াইজঘাট থেকে একটি ট্রলার ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ফতুল্লার পাগলা যাচ্ছিল। এ সময় ট্রলারটি ফরাশগঞ্জ ঘাট এলাকায় এলে চাঁদপুর থেকে ছেড়ে আসা এমভি ক্রিস্টাল ক্রুজ লঞ্চের সঙ্গে হঠাৎ ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় নদীতে টহলরত নৌ-পুলিশ সদস্যরা এগিয়ে আসে এবং আশপাশের লোকজনের সহায়তায় ট্রলারের যাত্রীদের তীরে নিয়ে আসতে সক্ষম হয়। তবে মাহিয়া (৯) ও আলভি ( ৩ মাস) নামে দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

জানা যায়, নিখোঁজ মাহিয়ার বাবার নাম মো. রতন এবং আলভির বাবার নাম রাসেল মিয়া। নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় তাদের বাড়ি।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী