ময়মনসিংহে মালবাহী ট্রেন লাইনচ্যুত : ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:২২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:২২

ময়মনসিংহে মালবাহী ট্রেন লাইনচ্যুত : ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউট সিগন্যালের কাছে শুক্রবার (২৮ সেপ্টেম্বর)সকাল নয়টায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১০ ঘণ্টা পরও ময়মনসিংহ থেকে তিনটি রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহ আসছিল।
এ দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কেওয়াটখালী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।
উদ্ধার কাজ চলছে দাবি করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার জহুরুল হক বাংলা ট্রিবিউনকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটির ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঢোকার আগে আউট সিগন্যালের কাছে চারটি ওয়াগ্যান লাইনচ্যুত হয়। খবর পেয়ে কেওয়াটখালী লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন এসে বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার কাজ শুরু করে। শুক্রবার দুপুর ২টার দিকে উদ্ধারকারী ট্রেন দুটি ওয়াগ্যান উদ্ধার করে। এরপর থেকে বাকি দুটি ওয়াগ্যান উদ্ধারের কাজ চলছে। রাত ১২টা নাগাদ উদ্ধার কাজ শেষ হওয়ার পর এসব রুটে ট্রেন চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন স্টেশন সুপার। দুর্ঘটনার কারণে ভোগান্তির কবলে পড়েন যাত্রীরা। বাতিল করা হয়েছে ওইসব রুটে চলাচলকারী আন্তঃনগরসহ সব ট্রেনের সিডিউল।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম