‘ফরিদপুর-১ উন্নয়নের রোল মডেল হবে’

ফরিদপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:১১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৫

বক্তব্য রাখছেন– আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান (ছবি- প্রতিনিধি)

‘স্বাধীনতার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে যে উন্নয়ন হয়েছে, তার কয়েক গুণ বেশি উন্নয়ন হয়েছে গত ১০ বছরে। এ আসনের সব স্থানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। রেলপথ চালু, চন্দনা বারাশিয়া নদী খনন, মসজিদ, মন্দিরের উন্নয়ন হয়েছে। আগামীতে এমপি হলে ফরিদপুর-১ উন্নয়নের রোল মডেল হবে।’

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্বে দ্বিতীয় শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। দেশ আজ উন্নয়নের গতিতে ধাবমান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। সেজন্য আমাদের সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। কোনও তত্ত্বাবধায়ক-টত্ত্বাবধায়ক হবে না। শেখ হাসিনার নির্বাচনকালীন সরকারের অধীনেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।’

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন–  আওয়ামী লীগের সহ-সভাপতি খোশরুজ্জামান দুলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এম এ জলিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহ-সম্পাদক ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মোহাম্মাদ সেলিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম