বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বইসহ চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন মুরগি ফার্ম এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বাংলা ট্রিবিউনকে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন।
গ্রেফতার দুই শিবির নেতা হলেন– সিভাসু শিবির সভাপতি সাদেক আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক মো.ইসমাইল হোসেন।
ওসি শেখ মো.নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন,‘শিবির নেতারা কর্নিয়া কোচিং সেন্টারে বসে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পরে ওই কোচিং সেন্টারে তল্লাশি চালিয়ে জিহাদি বই ও বোমা তৈরির কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।’








