নির্বাচন নিয়ে শেখ হাসিনার দুশ্চিন্তা নেই: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৭

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষের প্রত্যেকেই কোনও না কোনও অপরাধের সঙ্গে জড়িত, তাই নির্বাচন নিয়ে তার কোনও দুশ্চিন্তা নেই। তিনি নির্বাচনকে ভয় পান না।’ শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার হরিতলা সর্বজনীন পূজা মন্দিরের উদ্বোধন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার প্রতিপক্ষরা অপরাধের সঙ্গে জড়িত। খুনি ও অপরাধীরা শেখ হাসিনার সঙ্গে পাঞ্জা ধরতে যাচ্ছে। আমরা তাদের ভয় করি না।’ তিনি দাবি করেন, সব ষড়যন্ত্র, চক্রান্ত, জঙ্গি ও সন্ত্রাসকে কঠোর হাতে দমন করে সমৃদ্ধি, শান্তি ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় আরও উপস্থিত ছিলেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম জামাল আহমেদ, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম