নবীনগরে দুপক্ষের সংষর্ঘে আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২৫

হাসপাতালে আহতদের একজন (মাথায় ব্যান্ডেজ, ট্রলিতে শোয়া) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে দুপক্ষের সংঘর্ষে অন্তত পাচঁ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের আবু মেম্বর ও মুসলেম সর্দারের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে শনিবার সকালে গৌরনগর বাজারে একটি চায়ের দোকানে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তারা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হন। এদের মধ্যে দুলাল মিয়া (৬০) ও জয়নাল আবেদীন (৫৫) নামের দুজনকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল জানান, বর্তমানে এলাকার পরস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংর্ঘষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম