ঢাকার কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাসব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শেষে ৩০ জন অসহায় ও দুস্থ নারীকে রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সনদ প্রদান করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে এই ৩০ অসহায় ও দুস্থ নারীকে বিনামূল্যে সেলাইমেশিন প্রদান করা হবে।
তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অসহায় ও দুস্থ নারীর মাঝে সনদ প্রদান করেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘তেঘরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের অসহায় ও দুস্থ নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমাদের এই উদ্যোগ। এসব নারীকে সাবলম্বী করার জন্য আমরা চেষ্টা করছি।’








