ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতকর্মীসহ ৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাত থেকে রোববার (৩০ সেপ্টেম্বর)ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান,জেলায় সন্ত্রাস,নাশকতা ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে।অভিযানের অংশ হিসেবে সদর থেকে ৪৪,শৈলকুপা থেকে ১৭, হরিণাকুণ্ডু থেকে ৩, কালীগঞ্জ থেকে ৩, কোটচাঁদপুর থেকে ১ জামায়াতকর্মীসহ ৫ এবং মহেশপুর থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।








