বরিশালে আগ্নেয়াস্ত্রসহ জেএমবি সদস্য আটক

বরিশাল প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৮, ০৫:২৬আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ০৫:৪৬

আটক

বরিশাল নগরী থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও গুলিভর্তি আগ্নেয়াস্ত্রসহ এক জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব। রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক হাসান আলী।

আটককৃত আতিকুর রহমান শাওন (২৪) জেএমবির সামরিক শাখার সদস্য বলে জানিয়েছেন হাসান আলী। সে বরগুনা সদর উপজেলার তালাভাঙা রায়ভোগ এলাকার মৃত গোলাম কবির মাতব্বরের ছেলে।

হাসান আলী জানান, শনিবার নগরীর জিয়া সড়কের একতা স্মরণী এলাকায় অভিযান চালালে একটি বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ৬টি পিস্তলের গুলি, ৩৫৫টি জিহাদি লিফলেট এবং বিপুল পরিমাণ জিহাদি বইসহ আতিকুর রহমান শাওনকে আটক করা হয়। এসময় আতিকের সঙ্গে থাকা সহযোগী জেএমবি সদস্য নুরুল ইসলাম, আল আমিন, আব্দুল আজিজ, মাহবুবুর রহমান, আবুল কালাম, মানিক ইসলাম, আব্দুল্লাহসহ আরও বেশ কয়েকজন পালিয়ে যায় বলেও জানান র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম