ট্রাক্টর পুকুরে পড়ে হেলপারের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৮, ০১:৪৪আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ০১:৫৬

সড়ক দুর্ঘটনা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রড ও ইট বোঝাই একটি ট্রাক্টর পুকুরে পড়ে নেয়াজ আলী (২০) নামে ট্রাক্টরের হেলপার মারা গেছেন। সোমবার (০১ অক্টোবর) উপজেলার দক্ষিণ চান্দলা গ্রামের তালুকদার পাড়ায় কুমিল্লা-মিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো, শাহজাহান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নেয়াজ আলী ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া দক্ষিণপাড়া গ্রামের মোনাফ সরদার বাড়ির খোরশেদ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালুকদার পাড়ায় কুমিল্লা-মিরপুর সড়কের পাশে একটি ট্রাক পার্কিং করে বালু আনলোড করছিল। এসময় ওই ট্রাক্টরটি পাশ কেটে যাওয়ার সময় পাশের পুকুরে পড়ে যায়। পুকুর থেকে চালকসহ আরও তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ৪০ মিনিট চেষ্টা করে ট্রাক্টর ও রড সরিয়ে মৃত অবস্থায় নেয়াজ আলীকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ওসি শাহজাহান কবির জানান, রাস্তার পাশে অবৈধভাবে ট্রাকটি পার্কিং করার কারণে এবং ট্রাক্টরটির চালকের ভুলে এ দুর্ঘটনা ঘটে। অবৈধ পার্কিং করা ট্রাকটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম