খাগড়াছড়িতে ১০ গুণী শিল্পীকে সম্মাননা

খাগড়াছড়ি প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৮, ০৬:০০আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ০৬:০৭

খাগড়াছড়ি খাগড়াছড়িতে ১০ গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। রবিবার রাতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগীতায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়া ১০ গুনীজন হলেন কণ্ঠশিল্পী মো. আবুল কাশেম ও প্রভাকর বড়ুয়া, লোক সংগীত শিল্পী রতন কুমার ত্রিপুরা ও বিধান রায় বিশ্বাস, যন্ত্রসংগীত শিল্পী  যতীন্দ্র লাল রোয়াজা, সাংবাদিক চৌধুরী আতাউর রহমান রানা ও তরুণ কুমার ভট্টাচার্যী, কবিতা আবৃত্তিতে মংপ্রু চৌধুরী, সংগঠক খগেশ্বর ত্রিপুরা এবং সাংস্কৃতিক গবেষক প্রভাংশু ত্রিপুরা।

১০ গুণী শিল্পীকে উত্তরীয়, ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সদস্য নুরন্নবী চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম