নাটোরে ডিশ লাইনম্যানের মৃতদেহ উদ্ধারের ঘটনায় মামলা, আটক ২

নাটোর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ০৯:২৮আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ০৯:২৯

নাটোর নাটোর শহরের চকরামপুর এলাকার একটি তিন তলা ভবন থেকে ডিশ লাইনম্যান মামুনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই মইনুদ্দিন বাদী হয়ে সোমবার (০১ অক্টোবর) রাতে সদর থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলার পর জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে নিহতের রুমমেট।

মামলার আইও এসআই রুবেল জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কানাইডাঙ্গা গ্রামের ওয়াহেদ মণ্ডলের ছেলে মামুনের মৃতদেহ সোমবার উদ্ধার করা হয়। এরপর মামলা দায়ের হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়।

এক প্রশ্নের জবাবে এসআই রুবেল জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।

অপর এক প্রশ্নের জবাবে এসআই রুবেল দাবি করেন, নিহতের রুমমেটকে আটক করা গেলে, হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেও তাকে পাওয়া যায়নি। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম