ভারত থেকে ফিরলো ৪ কিশোরী

বেনাপোল প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ২০:১৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ২০:৫০

অপহরণ

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া বাংলাদেশি চার কিশোরীকে এক বছর পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বুধবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে।

ইমিগ্রেশন পুলিশ উদ্ধারকৃত কিশোরীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। সেখান থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে প্রথমে ঢাকা আহসানিয়া মিশনের তত্ত্বাবধানে রাখবে। পরে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান জাস্টিস অ্যান্ড কেয়ারের কান্ট্রি ম্যানেজার তরিকুল ইসলাম।

ফেরত বাংলাদেশি কিশোরীরা হলো নড়াইলের কালিয়া উপজেলার অন্তরা (১৫), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নাসিমা আক্তার সনিয়া ওরফে তানিয়া (১৭), যশোরের কোতোয়ালি সদরের লিমা খাতুন (১৮) ও সাতক্ষীরা সদরের জেসমিন আক্তার (১৫)। এরা ভারতের মুম্বাই শহরে মাইনর শেল্টার হোমের হেফাজতে ছিল। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা দেশে ফেরত আসে।

বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তা আবুল বাশার ৪ কিশোরীর ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম