শিয়ালকাঠী ইউপি নির্বাচনে জেপি প্রার্থী বিজয়ী

পিরোজপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ২২:১৭আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ২২:৪২

পিরোজপুরে ইউপি নির্বাচন পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জাতীয় পার্টি (জেপি) নেতা মো. দেলোয়ার হোসেন শিকদার।

বুধবার (৩ অক্টোবর) শিয়ালকাঠী ইউনিয়নের স্থগিত ৪৭ নম্বর মধ্য শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  ৪৬ নম্বর দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় (তালুকদার হাট) কেন্দ্রে কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে দেলোয়ার হোসেন শিকদার  ভোট পান ২ হাজার ৫০৯ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র  প্রার্থী গাজী  সিদ্দিকুর রহমান পান ২ হাজার ৪০৯ ভোট। মো. দেলোয়ার হোসেন শিকদার ইতোপূর্বে ২০১১ সালেও এ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

রির্টানিং কর্মকর্তা জুলহাস কবীর বাংলা ট্রিবিউনকে জানান, ২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সহিংসতায় কারণে ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের ৪৭ নম্বর মধ্য শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪৬ নম্বর দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় (তালুকদার হাট) কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছিল।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক