গোলাপগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

সিলেট প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৮, ২৩:২১আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ২৩:২৮

আমিনুল ইসলাম রাবেল সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাকারিয়া আহমদ পাপলুকে হারিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রাবেল। বুধবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের মিলনায়তন হলে নির্বাচনের ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান।

ঘোষিত ফলাফলে জগ প্রতীকে আমিনুল ইসলাম রাবেল পেয়েছেন ৪ হাজার ১ শত ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৩ হাজার ৯ শ’ ৫৮ ভোট। নির্বাচনে মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন পেয়েছেন ৩ হাজার ৫ শ’ ৫৬ ভোট ও নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস পেয়েছেন ৩ হাজার ৩ শ’ ৫৪ ভোট। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত গোলাপগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৬শ’ ৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯শ’ ৫৮ জন ও নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৬শ’ ৭৪ জন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক