জেলায়-জেলায় উন্নয়ন মেলা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ অক্টোবর ২০১৮, ২৩:৪৬আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ২৩:৫৮

রাঙামাটিতে প্রেসব্রিফিং ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগান নিয়ে সারাদেশে আয়োজন করা হয়েছে উন্নয়ন মেলার। এই উপলক্ষে বুধবার বিভিন্ন জেলায় প্রেসব্রিফিং করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

রাঙামাটি প্রতিনিধি জানান, বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মেলা সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ৪-৬ অক্টোবর তিন দিনব্যাপী এই মেলা বসবে জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গনে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, জেলার কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মূল্যায়ন করা হয়। রাঙামাটি জেলার গত উন্নয়ন মেলার আয়োজন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেশ প্রশংসিত হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই মেলা সফল হয়েছে আর প্রশংসা পেয়েছে। তিনি বলেন, ‘এ বছরও ঢাকায় কেন্দ্রীয়ভাবে মেলার আয়োজন করা হয়েছে। সেখানে সারাদেশের মাত্র ২০টি জেলাকে নির্বাচন করা হয়েছে। তারমধ্যে রাঙামাটি জেলাও রয়েছে।’

জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, ‘মেলায় সার্বক্ষণিক ওয়াইফাই সুবিধা থাকবে। আর প্রতিদিনই স্কুল-কলেজের শিক্ষার্থীর জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন থাকবে।’ এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

বান্দরবানে প্রেসব্রিফিং বান্দরবান প্র‌তি‌নি‌ধি জানিয়েছেন, বুধবার (৩ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই উপলক্ষে ব্রিফিং করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম, সহকারী কমিশনার ইসরাত জাহান ছনি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসে‌বে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন। তিন দিনব্যাপী এই উন্নয়ন মেলায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শনের পাশাপাশি স্বাধীনতার প্রকৃত ইতিহাস এবং জেলার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। এবারের মেলায় বান্দরবানের সরকারি দফতর, এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৮৪টি স্টল বসবে এবং আগামী ৬ অক্টোবর সন্ধ্যায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও  পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই মেলার সমাপ্তি ঘটবে।

নোয়াখালীতে প্রেসব্রিফিং নোয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, নোয়াখালী জিলা স্কুল মাঠে মেলার প্যান্ডেল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ ও স্টল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

মেলার প্রস্তুতি নিয়ে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিং করেন জেলা প্রশাসক তন্ময় দাস। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০ টায় সর্বসাধারণের অংশগ্রহণে মাইজদী শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। জিলা স্কুল মাঠে উন্নয়ন মেলার ৮৫টি স্টলে সরকারি বিভিন্ন দফতরের উন্নয়ন কার্যক্রম জনসম্মুখে তুলে ধরা হবে। এছাড়া প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য মেলা প্রাঙ্গন উন্মুক্ত থাকবে।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, বুধবার সাকল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম. ফেরদৌস। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বাবুল মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পঙ্কজ ঘোষ, সহকারী কমিশনার দিদারুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়- মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (বিজয় মেলা মাঠ) মেলার আয়োজন করা হয়।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম