মাদারীপুরে বোমা হামলায় ইউপি সদস্য নিহত, আহত ৩

মাদারীপুর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৮, ১৮:২৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৯:২৯

হতাহতদের স্বজনদের আহাজারি (ছবি- প্রতিনিধি) মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় এক ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকালে উপজেলার বাঁশগাড়িতে এ ঘটনা ঘটে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বজরুল আলম মোল্লা এ খবর নিশ্চিত করেন।

নিহত ইউপি সদস্যের নাম খবির মৃধা। তিনি বাঁশগাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, এলাকায় আধিপত্য নিয়ে বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সমর্থকদের সঙ্গে ইউপি সদস্য খবিরের বিরোধ ছিল। এর জেরে সুমনের লোকজন খবির ও তার লোকজনের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে বোমার আঘাতে ইউপি সদস্য খবির মৃধা নিহত হন। এছাড়া আহত হন আরও ৩ জন।

সূত্র আরও জানায়, আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে সুমনের সমর্থক মিরাজ ঘরামীর শরীর থেকে হাত ও পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মল্লিকা সাহা বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় একজনকে বরিশালে পাঠানো হয়েছে। তার পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন ছিল, হাতের বিভিন্ন স্থানে বড় ধরনের ক্ষত রয়েছে।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বজরুল আলম মোল্লা বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম