বরিশাল কারাগারে হাজতির মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৮, ২৩:৫৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ০০:০৫

বরিশাল বরিশাল কেন্দ্রীয় কারাগারে খলিলুর রহমান নান্টু নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি ঝালকাঠির লেশ প্রতাপ গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। একটি হত্যা মামলায় আসামি হিসেবে তিনি কারাগারে ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে গত ২৯ সেপ্টেম্বর খলিলুর রহমান নান্টুকে উন্নত চিকিৎসার জন্য ঝালকাঠি জেলা কারাগার থেকে বরিশালে পাঠানো হয়। একইদিনে তাকে বরিশাল-শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৩ অক্টোবর বুধবার দিবাগত মধ্যরাতে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বরিশাল-শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে তার মৃতদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য লাশ রাখা কক্ষে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম