যৌতুকের নির্যাতন সইতে না পেরে নববধূর আত্মহত্যা

বরিশাল প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৮, ১৮:২২আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৯:১৯

বরিশাল প্রেমের সম্পর্ক অভিভাবক মেনে না নেওয়ায় প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল স্কুলছাত্রী ইসরাত জাহান ইতি। বিয়ের কয়েকদিন পরেই বাবার বাড়ি থেকে মোটা অংকের টাকা যৌতুক আনার জন্য স্বামী ও তার পরিবারের সদস্যরা নির্যাতন শুরু করে নববধূর ওপর। তাদের অব্যাহত নির্যাতন সইতে না পেরে অবশেষে চিরকুট লিখে আত্মহত্যা করে জীবনের ইতি টেনেছে ইতি।

এ ঘটনায় বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রামের। ওই গ্রামের মোকসেদ হাওলাদার বাদী হয়ে কন্যা ইসরাত জাহান ইতিকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের ফরিদ ভূঁইয়ার ছেলে সুজন ভূঁইয়া এবং আতাউর রহমান, আলাউদ্দিনসহ চারজনকে আসামি করা হয়েছে।

মুলাদী থানার ওসি (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার বাংলা ট্রিবিউনকে জানান, নববধূ ইসরাত জাহান ইতি মৃত্যুর আগে চিরকুটে যৌতুকের জন্য তার স্বামী ও স্বামীর পরিবারের সদস্যদের দ্বারা নির্যাতনের কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রমতে, সুজন ভূঁইয়ার সঙ্গে দশম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান ইতির প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি ইতির পরিবার। একপর্যায়ে পরিবারের অমতে বিয়ে করে ইতি। বিয়ের পর সুজন ও তার পরিবারের লোকজন মোটা অংকের টাকা যৌতুক আনার জন্য ইতিকে প্রায়ই মারধর করত। তাদের অব্যাহত নির্যাতন সইতে না পেরে গত বুধবার দুপুরে চিরকুট লিখে নববধূ ইসরাত জাহান ইতি আত্মহত্যা করে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম