বেনাপোল সীমান্তে চোরাই মালামাল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৮, ০৯:০৩আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ০৯:১০

বেনাপোল সীমান্তে চোরাই মালামাল উদ্ধার

বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

শুক্রবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার সময় বেনাপোল সীমান্তের গাতিপাড়ার পাকা রাস্তার ওপর থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি জানায়- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল সীমান্তের গাতিপাড়া গ্রাম দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল পাচার করে যশোরের নেওয়া হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালালে চোরাকারবারীরা চোরাই মালামাল ফেলে পালিয়ে যায়। 

এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫০ পিস প্রিন্ট কার্টিস কম্পিউটার পার্টস, চারটি ব্যাটারিচালিত অটোভ্যানের মোটর ও ১৯ পিস বিভিন্ন প্রকার যন্ত্রাংশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম