একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে না : সিইসি

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৮, ১৭:৩০আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৮:৪১

সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিইসি কেএম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে না। কিছু কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। ইভিএম’কে জনগণের কাছে পরিচিত করতে উন্নয়ন মেলায় স্টলের মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে জনগণকে অবহিত করা হচ্ছে।

শনিবার (৬ অক্টোবর) বিকালে সুনামগঞ্জের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ ইভিএম ব্যবহার করতে হলে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর কিছু সংশোধনী দরকার হবে। এটি সংশোধনের জন্য সরকারের কাছে পাঠানো হয়েছে। সংসদে পাস হলে এর আইনি ভিত্তি স্থাপিত হবে।’

নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকার বলতে পারবে।’ 

প্রার্থীদের  প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন,‘তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের হাতে আচরণবিধি প্রয়োগের ক্ষমতা থাকে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন এসব বিষয়ে কাজ করবে।’

এ সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম