মৃত প্রবাসী কর্মীর পরিবারকে আর্থিক অনুদান

কুমিল্লা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৮, ১৭:২৯আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৮:০৮

 

কুমিল্লা জেলা জনশক্তি,  কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করা ১০ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদান ও ক্ষতিপূরণের চেক দেওয়া হয় কুমিল্লা জেলা জনশক্তি,  কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করা ১০ প্রবাসীর পরিবারকে ৫০ লাখ টাকার আর্থিক অনুদান ও ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। এ সময় কর্মসংস্থানের উদ্দেশ্যে  বিদেশগামী ৩৩ জনের মাঝে স্মার্টকার্ডও বিতরণ করা হয়। এছাড়া জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে শিশু ও বৃদ্ধসহ ১৩ জন প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়।

শনিবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে চতুর্থ উন্নয়ন মেলায় এ আর্থিক অনুদান, স্মার্টকার্ড এবং হুইল চেয়ার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

বাংলাদেশ জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্রের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন,কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর,কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন,‘কর্মসংস্থানের উদ্দেশ্যে দালালের মাধ্যমে নয়;আপনারা যদি বাংলাদেশ জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্রের নিয়ম মেনে বিশ্বের যেকোনও রাষ্ট্রে যান তাহলে সব হারিয়ে দেশে ফিরতে হবে না।’

তিনি বলেন,‘বহির্বিশ্বে কর্মরত বাংলাদেশের জনশক্তির পরিমাণ এক  কোটি ১০ লাখ। এই জনশক্তির মধ্যে কুমিল্লারই ১৫ লাখ জনশক্তি বহির্বিশ্বে রয়েছে। রেমিট্যান্সেও বাংলাদেশের মধ্যে কুমিল্লা এগিয়ে রয়েছে।’  

এ সময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবী প্রমুখ।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম