বেনাপোলে ভারতীয় গরুসহ বিভিন্ন পণ্য উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৮, ২২:১৯আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২২:৪৫

বেনাপোলে বিজিবির হাতে আটক মাদক পাচারকারী হেলাল উদ্দিন বেনাপোল পোর্ট থানার সীমান্ত এলাকায় ভারত থেকে পাচার করে আনা প্রায় ১৬ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় হেলাল উদ্দিন (২১) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত হেলাল বেনাপোলের ধাণ্যখোলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। 

শনিবার (৬ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত থেকে ৮টি ভারতীয় গরু, ১৪৮ বোতল ফেনসিডিল,  ৫১টি উন্নতমানের শাড়ি এবং ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত হেলাল নামে একজনকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক বাংলা ট্রিবিউনকে জানান, উদ্ধারকৃত মালামাল ও মাদক পাচারকারীকে  বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  ওই পাচারকারীর নামে মাদক আইনে মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম