ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৮, ১৫:৪৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৫:৫৩

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলার  হরিপুর উপজেলার  কাঠালডাঙ্গী এলাকায় ধানক্ষেত থেকে শফিরুল ইসলাম নামে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ অক্টোবর) সকালে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।

নিহত শফিরুল ইসলাম হরিপুর উপজেলার টেংরিয়া গ্রামের মৃত বাসেদ আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকায় ধানক্ষেতে একটি বস্তা পড়ে থাকতে দেখে উৎসুক জনতা সেটি খুলে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করেছে।

পারিবারিকভাবে জানানো হয়, শফিরুল শনিবার ব্যবসায়িক টাকা নেওয়ার জন্য পার্শ্ববর্তী  উপজেলা রানীশংকৈলে যায়। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে ধানক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার ব্যবহৃত মুঠোফোনটি রাত ১১টা পর্যন্ত খোলা ছিল। রাত ১১টায় শফিরুল তার বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছিল বলেও জানায় তার পরিবার।

পীরগঞ্জ ও হরিপুর থানার দায়িত্বে থাকা সিনিয়র এএসপি মো. মোসফিকুর রহমান  জানান,ব্যবসায়িক দ্বন্দের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম