রংপুরে জাতীয় পার্টির দুর্গ ভাঙার সাধ্য কারও নেই: এরশাদ

রংপুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৮, ১৪:১১আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৪:৩০

রংপুরে এইচ এম এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘রংপুর জাতীয় পার্টির দুর্গ ছিল, আছে এবং থাকবে। এ দুর্গ ভাঙার সাধ্য কারও নেই।’ আজ সোমবার (৮ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর নিউ সেনপাড়ায় নিজের পৈত্রিক বাসভবন পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনের জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছি। আগামী ১৫ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘আমার ও রওশন এরশাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। এমনকি আমাদের দলীয় কোনও কোন্দলও নেই। আমাদের একটাই লক্ষ্য, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করে দলকে ক্ষমতায় নিয়ে যাওয়া। যারা দলের কোন্দলের কথা বলে প্রচারণা চালাচ্ছে তারা বোকার স্বর্গে বাস করছে। এসব বলে দলের নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা মহাজোটগতভাবে নির্বাচন করবো। যদি বিএনপি নির্বাচনে আসে আসলো। না হলে ৩০০ আসনেই আমরা নির্বাচন করবো। তবে ভবিষতে কী হবে বলতে পারি না।’

এর আগে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করলে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে তিনি নগরীর সেনপাড়ায় তার  পৈত্রিক বাস ভবন স্কইভিউ এর মেরামত কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ অন্যান্য নেতারা তার সঙ্গে ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম